১৫ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে কবর স্থানের যায়গা দখলে করে মাদকের আস্তানা। ক্ষুব্ধ এলাকাবাসী

১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতক কবর স্থানের যায়গা দখলে করে মাদকের আস্তানা। ক্ষুব্ধ এলাকাবাসী

ছাতকে করব স্থানের যায়গা দখল করে মাদকের আস্তানা। ক্ষুব্ধ এলাকাবাসী

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের দিঘলি রামপুর গ্রামের পঞ্চায়ীতি কবর স্থানের সামনা দখল করে রেখেছে অবৈধ দখল দাররা।

ফলে কবরস্থানের ভেতরে লাশ নিয়ে প্রবেশে সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধদকতা।করব স্থানের সামনেই কাঁচা ও সেমি পাকা ঘর নির্মান করেছে অবৈধ দখল দাররা।অনেক অবৈধ দখল দার গণ এখানে মাদকের নিরাপদ আস্তানা হিসাবে ব্যবহার করছেন।

প্রতিদিন এখানে মদ-গাজা আফিং ও ইয়াবা সহ নানা মাদক দ্রব্যে সেবন ও পাচারের রুট হিসেবে ব্যবহার করায় একদিকে যেমন কবরস্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে।

অন্য দিকে মাদকের এসব ছড়াছড়িতে এলাকার যুব সমাজ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা আসক্ত হয়ে পড়ায়।

অবিভাবক গণ উদ্বিগ্ন। দিন মজুর পরিবারের ছেলে - মেয়েরা কোনো কাজ না করে মাদকাসক্ত হওয়ায় বেকারত্ব বেড়ে চলছে ।

এলাকায় চুরি ডাকাতির উপদ্রুপ দেখা দিয়েছে। গত ৩০ জানুয়ারি রাতে কবরস্থানের পাশে ছাতক থানার উপ-পরিদর্শক মোফাখ্খারুল ইসলামের নেতৃত্বে এক পুলিশি অভিযান চালিয়ে দিঘলি চাকল পাড় গ্রামের আব্দুল কাদিরের ছেলে আবুল লেইছ ও গোবিন্দগঞ্জ -সৈদের গাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের রাশিদ আলীর ছেলে মাসুদ রানাকে ১৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার করলেও বিপুল সংখ্যক মাদক দ্রব্যের চালান অন্যত্র পাচার করে মাদক ব্যবসায়ীরা।

দিঘলি রামপুর গ্রামের মানুষের জানাজা এবং ঈদের নামাজের ব্যবস্থা না থাকায় কবরস্থানের সামনে সরকারি পরিত্যক্ত ভূমি বন্দবস্তের আবেদন করেন গ্রামের বিশিষ্ট মূরব্বি ও ব্যবসায়ী জহির হোসেন। তার আবেদনের প্রেক্ষিতে গত বছরের ৩০ অক্টোবর সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় হতে  অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) সরেজমিন তদন্ত করে দখলদার দের আর কোন স্থাপনা নির্মান না করার নির্দেশ দেন।

এবং এ ভূমি টুকু জানাজার নামাজ ও ঈদগাহের জন্য লিজ দেয়া হবে বলে প্রতিশ্রুতি ও দিয়ে যান। কিন্তু  আবেদন করায় অবৈধ দখল দাররা ব্যবসায়ী জহির হোসেনের প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে লাশ ঘুম করার হুমকি দিচ্ছে। গত বছরের ৬ নভেম্বর ব্যবসায়ী জহির হোসেন ছাতক থানায় সাধারণ ডায়েরি নং ২৯৭ দায়ের করেন।
 

ব্যবসায়ী জহির হোসেন বলেন আমি এলাকার মানুষের প্রয়োজনে জানাজা এবং ঈদের নামাজ পড়তে সরকারি পরিত্যক্ত ভূমি বন্দবস্তের আবেদন করলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে অবৈধ দখল দারদের পক্ষ থেকে। আমার পরিবার পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি।আমি অপরাধী দের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। ছাতক থানার উপ-পরিদর্শক মোফাখ্খারুল ইসলাম জানান জহির হোসেনের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good