০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে জনতা ফার্মেসীর যাত্রা শুরু

২১ ডিসেম্বর, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে জনতা ফার্মেসীর যাত্রা শুরু

ছাতকে জনতা ফার্মেসীর যাত্রা শুরু।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বালিকা বিদ্যালয় রোডে।

স্বাস্থ্যসেবায় কাজ করার প্রত্যয় নিয়ে ন্যায্য মূল্য খুচরা ও পাইকারি অষুধ বাজার জাত করার লক্ষ্য জনতা ফার্মেসী নামে একটি নতুন ফার্মেসীর যাত্রা শুরু করেছে।

রোববার সকালে ফিতা কেটে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী ও জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, জনতা ফার্মেসীর স্বত্বাধিকারী এম এ মান্নান। 

রাজনীতিবিদ নূর মোহাম্মদ আব্দুল্লাহ, হাফিজ নেছার আহমেদ, ডা.হাবিব আহমেদ, শাকিল আহমেদ, আলেক আহমেদ, ইশতিয়াক হোসাইন, সিয়াম হোসাইন, আবু তাহের, জনতা ফার্মেসীর উত্তরাধিকারী তাহিয়া জান্নাত, মৌরী জান্নাত, তাশপিয়া জান্নাত প্রমূখ।

ফার্মেসী উদ্বোধনের আগে কোরআন খতম, মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হয়েছে।

দোয়া পরিচালনা করেন মন্ডলী ভোগ লাল মসজিদের ইমাম ও খতিব ক্বারি ফরিদ আহমদ। এ ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া জন্য ডা. হাবিব আহমেদ সার্বক্ষনিক নিয়োজিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন জনতা ফার্মেসী উদ্বোধনের মাধ্যমে আজ ছাতকের চিকিৎসা সেবা প্রদানে এক নতুন অধ্যায়ের সূচনা হল।

এখানে পাইকারি পর্যায়ে ঔষধ সরবরাহের কোন ব্যবস্থা না থাকায় প্রায় এক সপ্তাহ অপেক্ষা করতে হত ফার্মেসী গুলোকে। 

এখন আর ভোগান্তিতে  না পড়ে জনতা ফার্মেসী থেকেই ওষুধ নিয়ে অন্যান্য ফার্মেসী গুলো পরিচালনা করা সহজ হবে।অষুধ হচ্ছে মানুষের মৌলিক চাহিদা পূরণের একটি অংশ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good