০২ জানুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে হিউম্যানিটি সোশ্যাল ওয়েলফেয়ারের মতবিনিময় সভা ও ক্যালেন্ডার বিতরণ।
ছাতকে হিউম্যানিটি সোশাল ওয়েলফেয়ারের মতবিনিময় সভা ও ক্যালেন্ডার বিতর।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে হিউম্যানিটি সোশ্যাল ওয়েলফেয়ারের উদ্যোগে এক মতবিনিময় সভা ও ক্যালেন্ডার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংঘটনের সভাপতি হাফিজ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আব্দুস সামাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন, সংগঠনের উপদেষ্টা ও সুনামগঞ্জের তাহিরপুর মেম্বার বাড়ির সমাজ সেবক মোঃ আব্দছ ছাত্তার, ব্যবসায়ী ইব্রাহিম আলী, ইউপি সদস্য সাদ মিয়া,সংগঠনের প্রচার সম্পাদক ঝিনুক তরফদার, কার্যকরি সদস্য সাইদুর রহমান বাপ্পি, সদস্য খালেদ আহমদ রাজেদ,সাদিকুর রহমান প্রমূখ। সভায় সংগঠনের উপদেষ্টা আব্দুছ ছাত্তার বলেন একঝাঁক তরুণ দের উদ্যোগে সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করতে প্রত্যায় নিয়ে ইতি মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবায় কাজ করে সংগঠনটি বর্ষ গণনার জন্য ক্যালেন্ডার বিতরণ করেছে। এটা একটি মহৎ উদ্যোগ। এ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান করছি। আসুন আমরা সকলে মিলে সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।
Good news
Good