৩১ জানুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতকে এসএসসি পরীক্ষার্থী রাহুল ছুরিকাঘাতের ৬ দিনেও আসামি গ্রেপ্তার করছে না পুলিশ
ছাতকে এসএসসি পরীক্ষর্থী রাহুল ছুরিকাঘাতের ৬ দিনে ও আসামি গ্রেপ্তার করছেনা পুলিশ।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বাগবাড়ি মহল্লার আব্দুল মোমিনের ছেলে ও সিলেটের আখালিয়াস্থ বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী সাবিত আল হাসান রাহুল গত ৬ দিন ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও থানায় মামলা রুজুর ৬ দিনের মাতায়ও কোন আসামি গ্রেপ্তার করছে না পুলিশ। ফলে শিক্ষার্থীদের মধ্যে আশংকা দেখা দিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আস্থা না রাখতে পারায়। অভিভাবক গণ রয়েছেন হতাশায়। উল্লেখ্য গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় শহরের পুরাতন বেবি স্ট্যান্ডে উপস্থিত ছিল রাহুল।
এসময় উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তির গাঁও গ্রামের কবির মিয়ার ছেলে রেদুয়ান,রায়হান ও আছাদুর রহমান মেহেদী রাহুলের সাথে কথা-কাটাকাটি করে।
বাকবিতন্ডার একপর্যায়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে রাহুলের মাথায় ছুরিকাঘাত করে রেদুয়ান ও তার দুই ভাই সহ সংঘবদ্ধ লোকজন। রাহুলের ভাই মেহেদী হাসান রিয়ান তার ভাইকে রক্ষা করতে আসলে তাকেও মারধর করে রেদুয়ান ও তার লোকজন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত রাহুলকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল হতে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।
এ ঘটনায় আহত সাবিত আল হাসান রাহুলের মা রুকশানা আক্তার লিপি বাদি হয়ে ছাতক থানায় মামলা নং ২২/২২ তাং ২৮-০১-২০২৬ দায়ের করেন। রাহুলের পিতা আব্দুল মোমিন জানান আমার এসএসসি পরীক্ষার্থী মেধাবী ছেলে রাহুল হাসপাতালে মৃত্যু শয্যায়।
থানায় মামলা দায়েরের পরও রহস্য জনক কারণে পুলিশ আসামি দের ধরছেনা। ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান আসামি পলাতক। অভিযান পরিচালনা করা হয়েছে।
Good news
Good