২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২৬ মার্চ, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ছাতকে দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও  জাতীয় দিবস পালিত।

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূর্য দয়ের সাথে সাথে শহরতলীর মাধবপুরস্থ শিখা সতেরোতে পুষ্প স্থবক অর্পন,জাতীয় পতাকা উত্তোলন, শহরের মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদশনী,পুরুষ্কার বিতরণী,বিশেষ মোনাজাত ও প্রার্থনা,ফুলবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্য দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক - দোয়ারার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান,

উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, শিক্ষক ফজলুল করিম বকুল,  ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাকির আমিন, রাজনীতিবিদ শামসুর রহমান সামছু, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মকবুল আলী।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমূখ।অনুষ্ঠানে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন, গীতা পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসের সার্টিফকেট সহকারী কমলেশ চক্রবর্তী অপু।

মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন,

উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস,উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার।

এছাড়া শিখা সতেরোতে উপজেলা প্রশাসন সহ অন্যান্য সংগঠনের মধ্যে ছাতক উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে  পুস্প স্থবক অর্পনকালে উপস্থিত ছিলেন ক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব খালেদ মিয়া,সদস্য সাকির আমিন, শাহ মোহাম্মদ আক্তারোজ্জামান, নাজমুল হাসান জুয়েল, সাংবাদিক দিলোওয়ার হোসেন।

এদিকে পৌর সভার পক্ষ থেকে পুস্প স্থবক অর্পন করেন সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুসরাত আরিফিনের পক্ষে মেডিকেল অফিসার ডা. শরিফ মোহাম্মদ তাসনিম ইসলাম, স্মৃতি মন্ডল, কামরুল ইসলাম প্রমূখ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good