১২ Jun, ২০২৬
কাজল কান্তি দে,
ছবি: কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ (কউক) নতুন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬-এর ধারা-৫(২) অনুযায়ী তাকে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন। প্রকৌশলী জসিম উদ্দিনের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউপির উত্তর মেহেরনামায়। একই এলাকার বাসিন্দা প্রকৌশলী জসিম উদ্দিন মাস্টার কামাল হোসেনের ছেলে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৮৪ সালে তিনি রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সরকারি চাকরি থেকে অবসর নেন।
পেকুয়ায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের স্কুলজীবনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী ও কন্যা উভয়ই চিকিৎসক এবং ছেলে বর্তমানে একটি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন।
Good news
Good