২১ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নারী দের মধ্যে সামাজিক উন্নয়ন প্রশিক্ষন সম্পন্ন

২১ মে, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নারী দের মধ্যে সামাজিক উন্নয়ন প্রশিক্ষন সম্পন্ন

ছাতকে দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নারীদের মধ্যে সামাজিক উন্নয়ন প্রশিক্ষন সম্পন্ন ।

সুনামগঞ্জের ছাতকে দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সহকারী পরিচালকের কার্যালয়ের উদ্যোগে। 

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহায়তায়। দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায় সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের ৩ দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষনের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন । 

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন কেন্দ্রে পিডিবিএফ এর সহকারী পরিচালক শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন ।

প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন পিডিবিএফ এর দোবারা বাজার উপজেলা সহকারী পরিচালক নূরুল ইসলাম, ছাতক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস। এসময় সভায় উপস্থিত ছিলেন পিডিবিএফএর হিসাব রক্ষন কর্মকর্তা মাসুম মিয়া, মাঠ কর্মকর্তা আব্দল্লহ আল জুবায়ের, শয়ামলী দাস, হায়দার আলী খান,

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন  বলেন সরকারের দারিদ্র্য বিমোচন মূলক ঋন দান কর্মসূচি গুলো আরোও অজুরদার করতে হবে।  নারী দের  অংশ গ্রহনের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন করা সহজ। কারন নারীরা সঞ্চয়ী হয়।নেতৃত্ব বলতে আমরা বুঝি রাজনৈতিক যারা নেতৃত্ব দেয়।না আসলে আপনার পরিবারে আপনিও নেতৃত্ব দিতে পারেন। দারিদ্র্য বিমোচনে পিডিবিএফ এর ভূমিকা, লক্ষ্য উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে জানলে সমাজে আপনার অবস্থান গড়ে তুলতে পারবেন।

সভা শেষে উপকার ভোগী দের মধ্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good