২১ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

পুঠিয়া উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযানে, ঝলমলিয়ায় দুই কুখ্যাত মাদক ব্যাবসায়ী আটক!

২০ মে, ২০২৬

মোঃ মাহবুবুল ইসলাম,
স্টাফ রিপোর্টার

ছবি: পুঠিয়া উপজেলা প্রশাসন ও আসামি

আজ ২০শে মে ২০২৬ খ্রী: রোজ বুধবার পুঠিয়া উপজেলা প্রশাসনের এক ঝটিকা অভিযানে ঝলমলিযয়া এলাকায় আটক হন দুই কুখ্যাত মাদক ব্যাবসায়ী।

পুঠিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, আজ বুধবার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উক্ত স্থান হতে ২ জন মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন, সজীব (২৪), ও তুষার (২১)। আটককৃত আসামিদেরকে ভ্রাম্যমাণ আদালতের রায়ের মাধ্যমে ০৩ মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া পুঠিয়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।”
 

Related Article