১৫ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন

১৫ অগাস্ট, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে বেগম খালেদা জিয়ার জন্ম দিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন।

সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার আছরের নামাজের পর ছাতক ট্রাফিক পয়েন্টস্থ কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিলে বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব কারি মাওলানা গিয়াস উদ্দিন। দোয়া পরিচালনা করেন জালালিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান।

এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শহীদুর রহমান সোহেল, সদস্য ছালিক মিয়া চৌধুরী রুকন, শাহিনুল হক চৌধুরী, ফরিদ মিয়া, আশরাফুল হক খেলন, পৌর বিএনপি নেতা আব্দুল কাদির, ইলিয়াস মিয়া, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আশরাফ চৌধুরী মাসুম, পৌর ছাত্র দলের সদস্য সচিব মুজাহিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ হোসেন, ছাতক সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আরাফাত মঞ্জু, ৭ নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন সৌরভ, আমির হোসেন, শুকুর চৌধুরী, ইউসুফ আলী, নূরুল হক, জসিম উদ্দিন, আল-আমিন প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে সুসংগঠিত করে রেখেছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আরও উজ্জীবিত হচ্ছে। আগামীতে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সকল বিএনপি নেতা-কর্মিকে এগিয়ে আসতে হবে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good