০২ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নির্মান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

০১ মে, ২০২৬

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নির্মান শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

ছাতকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নির্মান শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা।

সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগীতায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক র‍্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের লাকি কমিউনিটি সেন্টারস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি ক্বারি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের সিবিএ সভাপতি শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট রেজাউল করিম,নোমান আহমদ, উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মনোহর আলী, পৌর শাখার সভাপতি ওয়াহিদ উদ্দিন, ৩ নং ওয়ার্ড সভাপতি মঈন উদ্দিন,ঠেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এরশাদ আলী। 

এসময় সভায় উপস্থিত ছিলেন নির্মান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মনোহর আলী, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ছালেক মিয়া, সাংগঠনিক সম্পাদক সালিক মিয়া,প্রচার সম্পাদক জামাল উদ্দিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক অমর কর,সমাজ কল্যাণ সম্পাদক রাজু আহমেদ, শ্রমও কর্মস্থান সম্পাদক আয়াজ আলী, দপ্তর সম্পাদক জাবেদ মিয়া প্রমূখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহর পদক্ষিন করে কার্যালয়ে এসে শেষ হয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good