২২ জানুয়ারী, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন।
ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন।
সুনামগঞ্জের ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ,
সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজু মিয়া,অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমিন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুব্রত দাস,জিবেশ চক্রবর্তী,ধর্মীয় শিক্ষক জাকির হোসেন, অনুষ্ঠান উপ কমিটির আহবায়ক লায়লা আঞ্জুমান আরা।
দিন ব্যাপী অনুষ্ঠানে অংশ নেয় বিএনসিসি,গার্লস গাইড ও স্কাউট দল।
Good news
Good