১৪ নভেম্বর, ২০২৬
সাকির আমিন,
ছবি: ছাতক পৌর সভার তৃতীয় মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
ছাতক পৌর সভার তৃতীয় মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন ।
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌর সভার তৃতীয় মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন । শনিবার সকালে শহরের ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ে পৌরসভা কার্যালয়ের উদ্যোগে পরীক্ষা কেন্দ্রে পৌর শহরের ২২ টি বিদ্যালয়ের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৩৯ জন ছাত্র - ছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন , ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল উদ্দিন পিপিএম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌফিক শাওন চৌধুরী, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান,
সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল,পৌরসভার কর নির্ধারক মোহাম্মদ শহীদুল হক,কর আদায় কারি জামাল উদ্দিন, সহকারী কর আদায় কারি রতন চন্দ্র দে ইফতেহার আহমদ উচ্চ মান সহকারী রতন মিয়া,পরীক্ষা গ্রহন কালে আরো উপস্থিত ছিলেন জাসাসের আহবায়ক আব্দুল আলিম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি সাংবাদিক সাকির আমিন, মন্ডলী ভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বংকিম আচার্য,বাঁশ খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন, সাংবাদিক, রাজনীতি বিদ ও কর্মকর্তা কর্মচারি গণ।
পরীক্ষা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন বলেন পৌর এলাকায় শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতা গড়ে তুলতে সবার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। সামাজিক কর্যক্রমের আওতায় মেধা যাচাইয়ের লক্ষ্য পৌর সভা এ পরীক্ষা অব্যাহত রাখবে।
Good news
Good
wonderful news