০২ মে, ২০২৬
আহসান হাবিব রুবেল,
ছবি: মহান মে দিবস
ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে শ্রমজীবী মানুষ।
শুক্রবার (১ মে) সকালে ঠাকুরগাঁও জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রামনাথহাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রুহিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।
পরে রামনাথহাট কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলাল হোসেন, রুহিয়া থানা বিএনপি ছাত্রদলের সদস্য সচিব আল সাদিক মিলনসহ সংগঠনের উপদেষ্টা শামসুল হক, ডাবলু কুমার সেন।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসরাঈল হোসেন। আরও বক্তব্য দেন কার্যকর সভাপতি কেদার চন্দ্র বর্মন, সহ-সভাপতি বলরাম বর্মন, সাধারণ সম্পাদক জয়নুল হক, যুগ্ম সম্পাদক হৃদয় চন্দ্র, সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রব্বানী, সহ-সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ বর্মন এবং অর্থ সম্পাদক করিমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় শ্রমিক নেতারা বলেন, শ্রমিকরা এখনও নানা ধরনের শোষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। তারা ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে একসাথে কাজ করতে হবে, নইলে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
দিনব্যাপী এ আয়োজন শ্রমজীবী মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা পৌঁছে দেয়।
Good news
Good