১২ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / ধর্ম ও জীবন / লাইফ স্টাইল

বিপিজেএফের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও অনুদান বিতরণ

১১ মার্চ, ২০২৬

ছবি: ইফতার বিতরন


বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ ও নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিজেএফ কেন্দ্রীয়  কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এর নেতৃত্বে এ ইফতার বিতরণ করা হয়। এরআগে ইসলামী বিশ্বস্ত প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাস্টে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) বলেন, আমরা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।রমজান মাস একটি পবিত্র মাস। এই মাসে আমরা বেশি বেশি ভাল কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবো৷ পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাই, আপনারা আপনাদের সামথ্য অনুযায়ী পাশের মানুষটির পাশে দাঁড়ান।

এ ব্যাপারে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বলেন, প্রতিবছরের ন্যায় সংগঠনের সদস্যদের অর্থায়নে এবারও অসহায় ও দুস্থদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে, ইনশাল্লাহ।

Related Article