২২ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

বাসাইলে ইফার উদ্যোগে ৫৬ শিক্ষার্থীকে পবিত্র কোরআনের সবক প্রদান

২১ নভেম্বর, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: অনুষ্ঠানে ছবি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে কাশিল ইউনিয়নের ৬টি সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের সবক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা ইফার ফিল্ড সুপারভাইজার নূর মোহাম্মদ ইব্রাহিম খলিল, মডেল কেয়ারটেকার মো. রাশেদুল ইসলাম এবং সাধারণ মডেল কেয়ারটেকার মো. ইয়াছিন আলী খান। এ ছাড়া বিভিন্ন কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় বাসাইল উপজেলা ইফার ফিল্ড সুপারভাইজার নূর মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সহজ কোরআন শিক্ষা কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে শেখার পাশাপাশি এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। অভিভাবকদেরও সন্তানদের কোরআন শিক্ষায় উৎসাহিত ও সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনের এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটবে বলে আমরা আশাবাদী।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049