০৩ সেপ্টেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে থানার ওসির মতবিনিময়
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে থানার ওসির মতবিনিময়।
সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম খানের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহবায়ক শংকর কুমার দাসের নেতৃত্বে সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, ব্যবসায়ী রবীন্দ্র কুমার দাস, মনজিত ঘোষ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, পৌর বিএনপি নেতা আব্দুল কাদির, মানিক আচার্য্য রতন নাগ,পিংকু দাস,সমিরন দাস,তূর্য রায় প্রমূখ।
বুধবার সকালে থানা প্রাঙ্গনে মতবিনিময় কালে অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহযোগিতা করতে হবে চুরি ডাকাতি ছিনতাই ও সংঘর্ষ সহ সকল অপরাধ মূলক কর্মকান্ড দমনে সামাজিক ও ধর্মীয় সংগঠন গুলোর সহযোগিতা প্রয়োজন।আসুন আমরা সকলে মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখি।
Good news
Good