১৪ জানুয়ারী, ২০২৬
জুয়েল রানা,
ছবি: প্রতীকী ও মূল ছবি
টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলী সাদিককে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালত কারাগারে পাঠিয়েছেন।
গতকাল ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে সিনিয়র জুডিশিয়াল সদর থানা আমলি আদালতের বিচারক রুমেলিয়া সিরাজম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১২ জানুয়ারি (সোমবার) রাতে টাঙ্গাইল শহরের ঢাকা রোডে অবস্থিত তার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার নামে একাধিক বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য কোনো রিমান্ড আবেদন করা হয়নি। পরবর্তীতে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।