১১ নভেম্বর, ২০২৬
মোঃ আশিকুর রহমান,
ছবি: ফাইল ছবি
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা মঙ্গলবার রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে মিশনের উপ-প্রধান মি. পাত্রিসিও উরুয়েনা পালাসিও উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়াও বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
ভবিষ্যতেও বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়। একই সঙ্গে আগামী দিনে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলেও উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।
Good news
Good
wonderful news