২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ / সারাদেশ

ভোলাহাটে উপজেলা অটো মালিক সমিতির বিশেষ মতবিনিময় ও ঐক্যবদ্ধ আলোচনা সভা অনুষ্ঠিত!!

২৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাট উপজেলা অটো মালিক সমিতির মতবিনিময় ও ঐক্যবদ্ধ আলোচনা সভায় উপস্থিত সমিতির সভাপতি-সেক্রেটারীসহ অন্যান্য সদস্যগণের একাংশের দৃশ্য।

ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা অটো মালিক সমিতির বিশেষ মতবিনিময় ও ঐক্যবদ্ধ আলোচনা সভা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ফায়ার সার্ভিস সংলগ্ন প্রাঙ্গণে (পশ্চিমে) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়।

উপজেলা অটো মালিক সমিতির সভাপতি মোঃ মিলন আলীর সভাপতিত্বে দলদলী ইউনিয়ন অটো মালিক সমিতির সভাপতি মোঃ ফারুক আলী মেম্বার, অটোমালিক ও মোঃ মাসুদ রানা, অটো মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমানসহ অন্যান্য সদস্যগণ এবং স্থানীয় সাধারণেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে মতবিনিময় ও ঐক্যবদ্ধ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুরআন তেলাওয়াত করেন রাজু আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সহ: সাধারণ সম্পাদক মোঃ সেজাবুর রহমান, সহকারী কোষাধ্যক্ষ  মোঃ আরিফুল ইসলাম,  সদস্য মোঃ আমিরুল ইসলাম, মোঃ সামায়ুন রেজা, মোঃ বাবুল আক্তার বাবু, মোঃ মোশাররফ হোসেনসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সভাপতি মোঃ মিলন আলী সকলের উদ্দেশ্যে বলেন, উপজেলা অটো মালিক সমিতি বৈধ সমিতি। তাই আমাদের সদস্যদের মধ্যে ঐক্যবদ্ধভাবে কোন ঝগড়া-ফ্যাসাদ না করে সকলের সার্বিক সহযোগিতা ও শান্তিপূর্ণভাবে সকল সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে সকলে মিলেমিশে সুশৃঙ্খলভাবে কাজ করার জড়ালো আহবান জানান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news