০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

ভোলাহাটে তারুণ্যের উৎসব ২০২৫ এর ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

২৬ নভেম্বর, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছবিক্যাপশনঃ তারুণ্যের উৎসব ২০২৫ এর সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত প্রধান ও অন্যান্য অতিথিদের একাংশের দৃশ্য

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে তারুণ্যের উৎসব ২০২৫ এর ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় চিত্রাঙ্কন  প্রতিযোগিতা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)  এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ। উপজেলা এলজিইডি অফিস কম্পিউটার কাম অপারেটরের সঞ্চালনায় ও ভার্কের কো-অর্ডিনেটর মোসাঃ হাজেরা খাতুনের সার্বিক তত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোসাঃ রিজিয়া খাতুন, মাধ্যমিক সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাকিব।

তারুণ্যের উৎসব অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এছাড়াও ছাত্রছাত্রী তাদের অভিভাবক মা-গণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে অনুষ্টানের প্রধান ও অন্যান্য অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।

Related Article