০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

ভোলাহাটে প্রবীণ রাজনীতিবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহারে ফুলের মালা দিয়ে বরণ ও মিষ্টিমুখ

২৫ নভেম্বর, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিএনপির প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাবর আলী বিশ্বাস বাচ্চুর কেন্দ্রীয় বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় ফুলদিয়ে বরণ করে নিচ্ছেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীগণের একাংশ

চাঁপানবাবগঞ্জের ভোলাহাটে প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির এক সময়ের তুখোড় বজ্রকণ্ঠ সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাবর আলী বিশ্বাস বাচ্চু গত ১৩ নভেম্বর ২০২৫ কেন্দ্রীয় বিএনপির আদেশে এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ ও মিষ্টিমুখ করা হয়। 

এ সময় উপস্থিত থেকে তাদের প্রিয় নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খিজির হায়াৎ মোল্লা, সহসভাপতি মোঃ জামাল উদ্দিন মেম্বার ও মোঃ সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম সেলিম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল আলী, সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়াসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 

Related Article