২৯ Jun, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে "সখিনা-কলিম" মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণের একাংশ।
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট মোহবুল্লাহ্ ডিগ্রী মহাবিদ্যালয়ে উত্তীর্ণ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তিপ্রদান অনুষ্ঠান কলেজ মিলনায়তন কক্ষে সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
মরহুম সখিনা-কলিমুদ্দিন পরিবারের পক্ষ হতে প্রচলিত "সখিনা-কলিম মেধা প্রণোদনা বৃত্তি প্রকল্প" ২০২৫ এর এইচএসসি ও ডিগ্রী পর্যায়ে (২০২২ ও ২০২৩) এ সর্বোচ্চ ফলাফল অর্জনকারী নির্বাচিত মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোঃ রহমত আলীর তত্বাবধানে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মোঃ মজিবুর রহমান (ব্যবস্থাপনা), মোঃ তরিকুল ইসলাম (বাংলা) মোঃ আশরাফুল ইসলাম (ইতিহাস) মোঃ আহশানুর রশীদ (ইংরেজী), মোঃ মখলেশ উদ্দিন (রাষ্ট্র বিজ্ঞান), মোঃ তোফাজ্জল হোসেন (অর্থনীতি), মোঃ সোহেলুর রহমান (মার্কেটিং), মোঃ ইউসুফ আলী (ইতিহাস), মোঃ জালাল হোসেন (গণিত)।
প্রদর্শক (জীববিদ্যা) মোঃ নুরে আলম মুক্তার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রণোদনা বৃত্তি প্রাপ্তি ছাত্রছাত্রীদের অভিভাবকগণ, কলেজ সকল ছাত্রছাত্রীবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
সখিনা-কলিম মেধা তালিকায় প্রতিজনকে ১০ হাজার নগদ টাকা প্রদান করেন অনুষ্ঠানের উপস্থিত সভাপতি ও কলেজ শিক্ষকবৃন্দ।