১৩ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর অংশ হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ!

০১ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাট উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করছেন জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক বরুণ কুমার মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান ।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে উপজেলা পরিষদ পুকুর ও মহানন্দা নদীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় ভোলাহাট উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর মহানন্দা নদীতে পোনা অবমুক্ত করা হয়। অবমুক্ত পোনার মোট পরিমাণ ৩ শ' ১২ʼ৫ কেজি।

মৎস্য অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি থেকে মাছের পোনাগুলো অবমুক্ত করেন। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বরুণ কুমার মন্ডল, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান,

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার (অতিরিক্ত দায়িত্ব), উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সবুজ আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, গণমাধ্যম কর্মীসহ মৎস্যজীবী ও মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good