২০ অগাস্ট, ২০২৫
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ছবিক্যাপশন: ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল। পাশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীগণ।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় (২০ আগস্ট ২০২৫) উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলার বিগবাজার (টেস্টি ফুড ক্যাফে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল ও ভোলাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেস্টি ফুড ক্যাফেতে আলোচনা সভায় মিলিত হয়।
ভোলাহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, সদস্য প্রভাষক মোঃ সফিকুল ইসলাম ও ভোলাহাট উপজেলা শাখার সদস্যসচিব মোঃ আসাদুল হক।