১৫ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত

১২ অগাস্ট, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালনে রেলীতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার। পাশে-অন্যান্য কর্মকর্তা ও সুধীজনেরা।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল ১০টায় পালিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন, এনজিও ভার্ক ও আস্থার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‌্যালি, আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও ঋণ-সহায়তা প্রদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. হারুনুর রশিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর সমৃদ্ধি কর্মসূচির উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসা. হাজেরা খাতুন, আইকনিক ইউথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও আজকের অনুষ্ঠানের সঞ্চালক আনোয়ার পারভেজ আদিত, আস্থার এনজিওর সমন্বয়কারী আরিফা খাতুন, আত্মকর্মী শেমালী খাতুন, হাবিবসহ অন্যরা।

এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অফিসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর কর্মকর্তাগণ, আইকনিক ইউথ অর্গানাইজেশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

এর আগে “প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ স্লোগানকে কেন্দ্র করে দিবসটি পালনে এনজিও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), আস্থা ও আইকনিক ইউথ অর্গানাইজেশন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে উপজেলা চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান উপজেলা যুব উন্নয়ন অফিসের বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন যুবক-যুবতীর মাঝে ঋণের চেক প্রদান করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good