২৪ জানুয়ারী, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ভোলাহাটে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জ এর নেতৃত্বে দৃশ্যের একাংশ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে ভোলাহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্দ্যোগে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জ।
তিনি (২৩ জানুয়ারি ২০২৬) শুক্রবার বিকাল ৪টায় তার নেতৃত্বে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন-এর পক্ষে এ প্রচার-প্রচারণার কার্যক্রমের সূচনা করেন।
এ সময় প্রচার-প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মইনুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, ভোলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, ২নং গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রহমত আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাকিব মেম্বার, ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোস্তাকিম আলী, ৪নং জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহুরুল হক, ১নং ইউপি সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রওশান আলীসহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীগণ।
এ সময় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জোড়ালো আহ্বান জানান। এরপর শান্তিপূর্ণ পরিবেশে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে প্রচার-প্রচারণা কর্মসূচি সম্পন্ন হয়।
Good news
Good