২৩ নভেম্বর, ২০২৫
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ভোলাহাটে বিএনপির মনোনীত প্রার্থী হাজী আমিনুল ইসলামের বিরুদ্ধে মশাল মিছিল ও পথসভার বিভিন্ন দৃশ্য।
৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী আমিনুল ইসলামের বিরুদ্ধে মশাল মিছিল ও পথসভা রোববার (২৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় আম ফাউন্ডেশন থেকে একটি মশাল মিছিল শুরু করে উপজেলা দক্ষিণ গেটে পথসভায় মিলিত হয়।
মশাল মিছিলের শ্লোগান ছিলো, বয়কট বয়কট আমিনুল হাজি বয়কট। ভোলাহাটে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হাজি বয়কট শ্লোগান দিতে দিতে স্থানীয় বিএনপির একাংশ উপজেলা প্রধান দক্ষিণগেটে পথসভা করেন।
পথসভায় অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সেলিম রেজা, বিএনপি নেতা মোঃ আব্দুল বারী, যুবনেতা ডাঃ মোঃ শহীদুল্লাহ্, মোঃ সারোয়ার জাহান, ছাত্রনেতা মোঃ মোক্তারুল ইসলামসহ অন্যান্য বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ।
Good news
Good