০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি / সারাদেশ

ভোলাহাটে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩ ইউপি সদস্যসহ অর্ধশতাধিক আওয়ামী নেতাকর্মী বিএনপিতে যোগদান!

১৪ জানুয়ারী, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩ ইউপি সদস্যসহ অর্ধশতাধিক আওয়ামী নেতাকর্মী বিএনপিতে যোগদান করার স্থিরচিত্র!

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপির আদর্শে অনুপ্রাণিত আর বিশ্বাসী হয়ে ৩ ইউপি সদস্যসহ অর্ধশতাধিক আওয়ামীলীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করার আনুষ্ঠানিকতা মঙ্গলবার (১৩ জানুয়ারী ২০২৬) বিকেল ৪টায় উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলামোড়ের আলী ডাক্তারের বাগান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে ভোলাহাট উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আনুষ্ঠানিকতা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ সময় ৩ ইউপি সদস্য ফুলের মালা পড়ে আওয়ামীপন্থী হতে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেন। এদের মধ্যে-মোঃ সাদিকুল ইসলাম, মোঃ সামায়ুন রেজা আলমগীর ও মোঃ আব্দুর রহমান। তারা নিজে অনুষ্ঠানে বক্তব্যও পেশ করেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের 'আই হ্যাভ এ প্ল্যান' উদ্যোগটি তাদের কাছে ভালো লেগেছে বলে জানান। এ প্রেক্ষিতে যারা বিএনপিতে যোগদান করলো তারা আমাদের কাছে মৌখিকভাবে আবেদন করেন। তাদের এ আবেদনের পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করানো হয়েছে। এখন থেকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন এবং বিএনপির পক্ষে কাজ করবেন সদ্য যোগদানকৃত নেতাকর্মীগণ বলে তিনি উল্লেখ করেন।

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good