০৫ অগাস্ট, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ছবিক্যাপশনঃ ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে ফতেপুর উচ্চবিদ্যালয়ে পতাকা উত্তোলনসহ অন্যান্য অনুষ্ঠান পালন না করার অভিযোগ! বিদ্যালয়টি প্রধানগেট।
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৪নং জামবাড়িয়া ইউনিয়নের ফতেপুর উচ্চবিদ্যালয়ে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসসহ অন্যান্য অনুষ্ঠান পালন না করার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা গেছে, দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে কোনো কর্মসূচী পালন এবং জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি।
স্থানীয় দুই গণমাধ্যমকর্মী বিষয়টি জানতে পেরে বুধবার (৫ আগস্ট ২০২৬) সকালে বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখতে পান। পরে তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোরিকুল ইসলামের সঙ্গে কথা বললে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বলে জানা যায়।
পরবর্তীতে সরেজমিনে বিদ্যালয়ে গেলে বিদ্যালয় মাঠে কয়েকজন ছাত্র ফুটবল খেলার দৃশ্য প্রত্যক্ষ করা যায়। তাদের কাছে জানতে চাইলে তারা জানায়, এদিন কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না এবং কোনো শ্রেণী কার্যক্রমও অনুষ্ঠিত হয়নি। এছাড়া বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না বলেও তারা উল্লেখ করে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোরিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অন্যদিকে বিদ্যালয়ের দপ্তরী মোঃ তাইজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বেশকিছু সময় বাইরে কাটিয়ে বলেন, সকাল ৭টার দিকে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসেছিলেন। তবে এরপর তাদের আর দেখা যায়নি বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন বলেন, ঘটনাটি আমি জানি না। তবে যোগাযোগ করে দেখছি।
ঘটনাটি এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও সরকারী নির্দেশনানুযায়ী কর্মসূচী পালন করা কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সবথানীয় সচেতনমহল।
প্রকাশ করিয়েন না। মাষ্টার সময় চেয়েছেন তাই…