০৫ অগাস্ট, ২০২৬
মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে ১৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সাইরুল ইসলাম পুলিশের হাতে গ্রেপ্তারের একটি দৃশ্য।
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জের দিকনির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিকের নেতৃত্বে (০৪ আগস্ট ২০২৬) মঙ্গলবার রাত প্রায় সোয়া ১০টায় উপজেলার হাউসপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদক ব্যবসায়ী সাইরুল ইসলাম (২৫), পিতা-আলাউদ্দিন ওরফে আলা'র বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভোলাহাট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।”