১৩ মার্চ, ২০২৬
আহসান হাবিব রুবেল,
ছবি: ঈদ উপহার
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কয়েকটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সব্যসাচী সানি।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রুহিয়া মধুপুর খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্স হাফিজিয়া দীনিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং রামনাথ হাট এতিম মাদ্রাসার প্রায় ৩০ জন এতিম শিক্ষার্থীর মাঝে এসব ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ উদ্যোগ গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ সব্যসাচী সানি।
ঈদ উপহার বিতরণ শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি দোয়া ও মোনাজাত করা হয়।
উদ্যোক্তারা জানান, ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। মাদ্রাসার এতিম শিশুরা কোরআনের পাখি। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ায়, তাহলে তারাও ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।
Good news
Good