০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় দোকান ঘর উচ্ছেদ করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

২৮ ডিসেম্বর, ২০২৫

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: মানববন্ধন

 

আহসান হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি, 
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রামনাথ হাটের সরকারি জায়গায় অবস্থিত দোকানঘর উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
রামনাথ বাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা রামনাথ বাজারে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ করে ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ বাজার এলাকায় একটি দ্বিতল মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়ে বিদ্যমান দোকানঘর উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, রামনাথ হাট একটি গ্রামীণ বাজার। এখানে দ্বিতল মার্কেট নির্মাণ করা হলে ক্রেতাদের আগ্রহ কমে যাবে এবং এতে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। বক্তারা আরও বলেন, তারা ক্ষুদ্র ব্যবসায়ী—এই দোকানগুলোর ওপরই তাদের পরিবারের জীবিকা নির্ভরশীল।
মানববন্ধনে জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ের দৃষ্টি আকর্ষণ করে ব্যবসায়ীরা বলেন, “আমাদের দোকান উচ্ছেদ করা হলে আমরা চরম সংকটে পড়বো। দয়া করে আমাদের বাঁচান।”
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, মৌখিকভাবে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে দোকানঘর অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী রুহুল আমীন, ওষুধ ব্যবসায়ী সুমন, মুদির দোকান ব্যবসায়ী মানিক চন্দ্র সেন, ব্যবসায়ী আশরাফুল হক, মাজেদুল হক, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. ইউসুফ আলীসহ আরও অনেকে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good