০৭ নভেম্বর ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিষাক্ত সাপের কামড়ে দুই সন্তানের জননীর মৃত্যু

১৬ সেপ্টেম্বর, ২০২৫

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: রঞ্জনা বাড়ি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন ২১নং ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ৭ নম্বর ওয়ার্ডে বিষাক্ত সাপের কামড়ে রঞ্জনা রানী (২২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রঞ্জনা রানী ওই এলাকার সঞ্জয় বর্মনের (২৫) স্ত্রী এবং দুই সন্তানের জননী। তাদের বড় সন্তান কন্যা এবং ছোটটি মাত্র ১ মাস বয়সী ছেলে শিশু। জানা গেছে, ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে রঞ্জনা রানী প্রতিদিনের মতো নিজ ঘর পরিষ্কার করছিলেন। ঘর মুছতে গিয়ে হঠাৎই একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তৎক্ষণাত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পর্যালোচনার একপর্যায়ে তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী-সন্তান ও পরিবার-পরিজনসহ স্থানীয়রা ভেঙে পড়েছেন শোকে।  

 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good

আঃ হালিম সরদার
05-Aug-26 | 06:08

wonderful news