২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁও চাকরিতে বহালের দাবিতে সংবাদ সম্মেলন

১০ অগাস্ট, ২০২৫

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৫ জন কর্মচারী হঠাৎ চাকরিচ্যুত হওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় পুনঃনিয়োগের দাবি তুলে সংবাদ সম্মেলন করেছেন চাকরিচ্যুতরা।
৯ অক্টোবর দুপুরে শহরের মানব কল্যাণে ‘বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও’ এর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন আউটসোর্সিং চাকরিচ্যুত কর্মীদের পক্ষে সন্দীপ কুমার রায়।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২০-২১ অর্থবছর থেকে ওয়ার্ড বয়, ওটি বয়, সিকিউরিটি গার্ড, আয়া, বাবুর্চি, পরিচ্ছন্নতাকর্মী ও লিফট অপারেটর হিসেবে কর্মরত ৩৫ জন কর্মচারী করোনাকাল, ডেঙ্গু ও অন্যান্য দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে এসেছেন। কিন্তু হঠাৎ চলতি মাসের ৫ তারিখ থেকে হাজিরা খাতা ও ডিউটি রোস্টার থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। চাকরিচ্যুতির কোনো লিখিত নোটিশও দেওয়া হয়নি।

তাদের অভিযোগ, কোনো তদন্ত বা কথা না শুনেই রাজনৈতিক অভিযোগের ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাজ থেকে বাদ দিয়েছে। নতুন নিয়োগে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনায় নেওয়া হয়নি; বরং অযোগ্য ও নবাগতদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া অনেকের বকেয়া বেতনও এখনো পরিশোধ করা হয়নি।

এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্টদের প্রতি বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান তারা।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good