০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস'২৫ উদযাপিত

১৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস'২৫ উদযাপিত

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস'২৫ উদযাপিত

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস'২৫ উদযাপিত হয়েছে।


আজ ১৬ ডিসেম্বর রোজ মঙ্গলবার প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানিকভাবে দিবসটির কর্মসূচি শুরু হয় ।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. ছালাম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো. মোকাদ্দেস প্রমূখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে  উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Article