১৪ ডিসেম্বর, ২০২৫
মোঃ সোহেল রানা,
ছবি: শহীদ বুদ্ধিজীবী দিবস'২৫
টাঙ্গাইলের নাগরপুরে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস'২৫ নাগরপুরে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস'২৫।
আজ ১৪ ডিসেম্বর'২৫ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন- শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান।
স্বাধীনতার প্রাক্কালে তাঁদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, যাতে নবজাত রাষ্ট্র নেতৃত্বশূন্য হয়ে পড়ে। তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. আঃ মমিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার,
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ তোরাপ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিঃ সহ-সভাপতি সোহেল রানা, নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, শহীদ ক্যাডেট স্কুল নাগরপুরের পরিচালক সাবিনা ইয়াসমিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।