১০ Jun ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

টাঙ্গাইলের নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

২৮ অগাস্ট, ২০২৫

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: টাঙ ফুটবল টুর্নামেন্ট'২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুলে (প্রশিকা সংলগ্ন) বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১১টায় নাগরপুরের যদুনাথ ময়দান সংলগ্ন হাসপাতাল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা আলাদা আলাদা ম্যাচে অংশগ্রহণ করে। প্রাথমিক শাখায় পঞ্চম শ্রেণীর একাদশ এবং মাধ্যমিক শাখায় অষ্টম শ্রেণীর সুপারস্টার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফুটবলের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন শহীদ ক্যাডেট স্কুলের পরিচালক সাবিনা ইয়াসমিন, প্রধান শিক্ষক মাসুদ রানা, সহকারী প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, সিনিয়র শিক্ষিকা মাসুদা জলি, সিনিয়র শিক্ষক লিয়াকত হোসেনসহ কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা।

এছাড়া বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good