০৯ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

টাঙ্গাইলে নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

৩১ অগাস্ট, ২০২৫

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ক্যাডেট স্কুলের (প্রশিকা সংলগ্ন) বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ আগস্ট ২০২৫, রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে শহীদ ক্যাডেট স্কুলের পরিচালক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, সিনিয়র শিক্ষিকা মাসুদা পারভীন জলি, সিনিয়র শিক্ষক মো. লিয়াকত হোসেন, মো. জাহিদুল হাসান জাহিদ, সহকারী শিক্ষিকা রিমা আক্তার, ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক কাওসার মোস্তাফিজ, মিনহাজ প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

এরপর অভিভাবকদের পক্ষ থেকে আগামী দিনে ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়। পরে বিদ্যালয়ে কর্মরত সিনিয়র শিক্ষকদের বক্তব্য অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে ২০২৪ সালে অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন কল্যাণ সমিতি ও টাঙ্গাইল কিন্ডারগার্টেন ডেভেলপারস অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা শেষে সদ্য অনুষ্ঠিত শহীদ ক্যাডেট স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ে কর্মরত অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক ও মাধ্যমিক শাখার শিক্ষার্থী এবং অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলেন।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049