১৫ অগাস্ট, ২০২৫
মোঃ সোহেল রানা,
ছবি: ৮০তম জন্মদিন পালিত
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫ আগস্ট ২০২৫ সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, তিনি দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ ও নেতৃত্ব বিএনপি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে নাগরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।