১৯ মার্চ, ২০২৬
মোঃ সজীব মিয়া,
ছবি: ঈদ উপহার প্রধানের সময়
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১৮ মার্চ তারিখ রোজ বুধবার টাঙ্গাইল সদর উপজেলার কচুয়াডাঙ্গা খালপাড় এলাকায় প্রায় অর্ধশতাধিক ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে পোশাক বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দশমিক ফাউন্ডেশন। মানবিক সহায়তার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক আওয়াল মাহমুদ। আরও উপস্থিত ছিলো বাহারুল ইসলাম তালুকদার, সভাপতি কচুয়াডাঙা বিমান বন্দর রোড জামে মসজিদ,মাসুদ আনোয়ার আইসিটি কর্মকর্তা, প্রধান কার্যালয়, বুরো বাংলাদেশ, ছাবিরুল ইসলাম বাবু শাখা হিসাব রক্ষক, বুরো বাংলাদেশ, কবি শাহিন মামুন,পিন্টু হাসিবুল।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক আওয়াল মাহমুদ তার বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং অনুকরণীয়।
অনুষ্ঠানে দশমিক ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। তারা সকলে মিলে সুশৃঙ্খলভাবে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় সংগঠনের প্রতিষ্ঠানতা মিনারুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবেন। তারা আরও জানান এই রোজা তে ইফতার বিতরণ ও রোজার শুরুতে কিছু পরিবার কে ইফতার বাজার করে দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
পোশাক পেয়ে উপকৃত ছিন্নমূল মানুষেরা আনন্দ প্রকাশ করেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। অনেকেই বলেন, ঈদের আগে এমন উপহার পেয়ে তারা খুবই খুশি এবং এতে তাদের ঈদের আনন্দ আরও বেড়ে গেছে।
সামাজিক দায়বদ্ধতা থেকে পরিচালিত এই উদ্যোগ স্থানীয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সচেতন মহল। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করা হয়।