২৫ জানুয়ারী, ২০২৬
মোঃ সাইফুল ইসলাম,
ছবি: অফিস ভাংচুর এর ছবি
টাঙ্গাইল-৮ (বাসাইল–সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জনাব সালাউদ্দিন আলমগীরের নির্বাচনী অফিসে হামলা হয়েছে। বিএনপির প্রার্থী এডভোকেট আহমেদ আযমের সমর্থকরা বহরিয়া ইউনিয়নের কালমেঘাতে তিনটি নির্বাচনী অফিস ভাঙচুর করে। এছাড়া রাঙ্গামাটি কেন্দ্রের সলঙ্গা অফিস, ইলিমজান উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সোনাতলা মোড়ের অফিস ও দেওয়ানপুর কেন্দ্রের নির্বাচনী অফিসেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার সময় সালাউদ্দিন আলমগীর-এর সমর্থকদের ওপর মারধর করা হয়েছে বলেও জানা যায়। এছাড়া শোলাপ্রতিমা ও কালিয়া এলাকায় বিলবোর্ড ভাঙচুরের ঘটনাও ঘটে। বহেরাতৈল ইউনিয়নে কর্মীদের মারধর ও নির্বাচনী অফিসে তালা লাগানোর ঘটনা ঘঠে। কালিয়া ইউনিয়নের বাসারচালা অফিসেও একইভাবে তালা লাগানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে স্বতন্ত্র প্রার্থী জনাব সালাউদ্দিন আলমগীর প্রতিটি পথসভায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ যেন শান্তিপূর্ণ থাকে এবং জনগণ যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে — সেটিই সবাইকে নিশ্চিত করতে হবে।