০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

টাঙ্গাইল-৮ আসনে ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন

২১ জানুয়ারী, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম,
বাসাইল উপজেলা (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: সংবাদ সম্মেলনে ছবি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ১০ দলীয় জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বাসাইল প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণা শুরু করেন।

এসময় তিনি বলেন, ‘১০ দলীয় জোটের পক্ষ থেকে আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আমি সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে বাসাইল-সখীপুরসহ দেশ ও প্রবাসী ভাই-বোনদের কাছে দোয়া চাই। আমি ১০ দলীয় জোটের প্রতীকে আপনাদের মূল্যাবান ভোট প্রত্যাশা করছি।’


সংবাদ সম্মেলনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফরিদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ, উপজেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সিয়াম হোসেনসহ অন্যরা।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য রেজওয়ান শরীফ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের সদস্য সাইদুল ইসলাম দিপু, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।
 

Related Article