১৩ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয় / রাজনীতি

টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা.হামিদেন পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

২০ ডিসেম্বর, ২০২৫

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: মনোনয়ন পত্র সংগ্রহ করছেন জামায়াত নেত্ববৃন্দ

টাংগাইল–৬ (দেলদুয়ার–নাগরপুর) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এ.কে.এম আব্দুল হামিদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।


বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জোহরা সুলতানা যুথী–এর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।


মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন টাংগাইল–৬ আসনের আসন পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল, দেলদুয়ার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আল মোমিন, উপজেলা সূরা সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সেন্টু খান, দেলদুয়ার উপজেলা সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী টিটু খান, এবং নাগরপুর উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল।


এ সময় নেতৃবৃন্দ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা প্রকাশ করেন। এছাড়া তারা দ্বীনদার, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Related Article