০৬ ফেব্রুয়ারী ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
বিশেষ সংবাদ

টাংগাইলের নগরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময়

২১ নভেম্বর, ২০২৫

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: অনুষ্ঠান

টাঙ্গাইলের নাগরপুরে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার  (১৯ নভেম্বর) সকালে নাগরপুর প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।  সংগঠনটির প্রতিষ্ঠাতা  সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। প্রেসক্লাবের সাধারন সপাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। এসময় প্রেসক্লাবের সকল  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Article