২৮ অগাস্ট, ২০২৫
মোঃ সোহেল রানা,
ছবি: ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিপুল সংখ্যক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রত্যেক ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে উক্ত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকালে নাগরপুর উপজেলা বিএনপি এ মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচি উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নাগরপুর সরকারি কলেজ মাঠে সমবেত হন।
এরপর কলেজ মাঠ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিশাল মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ করে।
এই শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে নাগরপুর উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা নাগরপুর উপজেলা বিএনপি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।
পাশাপাশি নাগরপুর উপজেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন—আজকের এই কর্মসূচি তার প্রমাণ। আমি নাগরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি।”