১৪ মে ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

টাঙ্গাইলের নাগরপুরে কোনড়া বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

২১ অগাস্ট, ২০২৫

মোঃ সোহেল রানা,
ভ্রাম্যমাণ প্রতিনিধি

ছবি: বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্বার

টাঙ্গাইলের নাগরপুরে কোনড়া বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুরে কোনড়া বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের কয়েকজন ব্যক্তি বিলে মাছ ধরতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন। পরে তারা আশপাশের লোকজনকে খবর দেন। খবর পেয়ে মোকনা ইউপি সদস্য আফজাল ঘটনাস্থলে এসে থানায় খবর দেন।

সংবাদ পেয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ইউপি সদস্য আফজাল মিয়া বলেন, “আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি। পরে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করি। এলাকার কেউ তাকে চিনতে পারেনি। তখন আমি নাগরপুর থানা পুলিশকে বিষয়টি জানাই।”

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “সংবাদ পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি কেউ ওই ব্যক্তিকে চিনে না। পরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাশের থানাগুলোতে কোনো নিখোঁজ ডায়েরি হয়েছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। যদি কোনো নিখোঁজ ডায়েরি পাওয়া যায়, তাহলে তদন্ত করে মূল ঘটনা বের করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good