২৫ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

টাংগাইলের মধুপুরে রাতের অন্ধকারে জামায়াত নেতার পেয়ারা বাগান কেটে দিল দুর্বৃত্তরা

১৩ অগাস্ট, ২০২৫

তারুণ্য-২৪,
নিজস্ব প্রতিবেদক

ছবি: কাটা অবস্থায় পড়ে আছে পেয়ারা গাছ।

টাঙ্গাইলের মধুপুরে রাতের আঁধারে জামায়াত নেতার পেয়ারা বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত ১২ আগস্ট (মঙ্গলবার) দিবাগত রাতে ৬২ বিঘা জমির বহু গাছ কেটে ফেলে তারা।

১৩ আগস্ট (বুধবার) সকালে শ্রমিকরা বাগানে কাজ করতে গিয়ে কাটা গাছ দেখতে পেয়ে মালিক জামায়াত নেতা মো. সাইফুল ইসলাম ও হাবিবুর রহমানকে খবর দেন। পরে তারা সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে হতবাক হয়ে যান।

পরিদর্শনে দেখা যায়, প্রায় ৩০ লাখ টাকার পেয়ারা গাছ কেটে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বাগানের মালিকদের দাবি, তাদের কারও সঙ্গে পূর্ব শত্রুতা নেই। তবে স্থানীয়দের ধারণা, মালিকদের মধ্যে ভীতি সৃষ্টি করে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে স্থানীয় কয়েকজন প্রভাবশালী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ভুটিয়া চৌরাস্তার কাছে অবস্থিত ওই বাগানে প্রায় ১৪ হাজার পেয়ারা গাছ ও ২ হাজার পেঁপে গাছ ছিল, যা মাত্র ১৫ দিন পর বিক্রির উপযুক্ত হতো।

বাগানের মালিক টাঙ্গাইল শহর জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম ও মধুপুর পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হাবিবুর রহমান এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, স্থানীয় আব্দুল বাচ্চু, মালেক, রফিক ও শাহ আলম এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

Related Article