২৬ সেপ্টেম্বর, ২০২২
ডা.এম.এ.মান্নান,
ছবি: ছবি:
কিশোরকণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো—এই স্লোগানকে সামনে রেখে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম ছাতক উপজেলা দক্ষিণের ভাঁতগাও ইউনিয়ন ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা—২০২২ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পাঠক ফোরামের ভাইস চেয়ারম্যান তাহমিদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হিকমাহ জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি জননেতা উবায়দুল হক শাহীন, ঝিগলি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জনাব আসাদুজ্জামান ও ইউকে প্রবাসী জনাব তারিছ মিয়া।
প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।