২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি / অপরাধ

সন্ত্রাসী সংগঠন হিসেবে ইস্কন নিষিদ্ধের দাবিতে গফরগাঁওয়ে খেলাফত মজলিসের  প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

২৬ অক্টোবর, ২০২৫

আঃ হালিম সরদার,
গফরগাঁও উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধি

ছবি: খেলাফতে মজলিসের বিক্ষোভ মিছিলে উপস্থিতির একাংশ

 গাজীপুরের টঙ্গী বিটিসিএল জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মাদানীকে অপহরণকারীদের গ্রেফতার, গাজীপুরের আশা মনি সহ ধর্ষনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি  ও নানা ষড়যন্ত্রসহ হিন্দু ধর্মীয় সংগঠন  ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস ( ইসকন) নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের  গফরগাঁওয়ে বাংলাদেশ  খেলাফত মজলিসের  প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার ( ২৬ অক্টোবর)  বাদ আসর গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বরে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা 

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও শাখার সহ সভাপতি মাওলানা মাহদী হাসান সাহেবের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ও দোয়া পরিচালনা করেন গফরগাঁও উলামা সমিতির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আজিজুর রহমান।

সমাবেশে বক্তারা ইসকন নিষিদ্ধ ঘোষণা, টঙ্গীতে ইমাম গুমের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার, গাজীপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় নীরবতার নিন্দা জানান।

বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস গফরগাঁও উপজেলা শাখা সাধারণ সম্পাদক ও মনোনীত প্রার্থী মাওলানা ইলিয়াস আহমদ ফরাজী ।

সহ সাধারণ সম্পাদক, হাফেজ তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি মনিরুজ্জামান, যুব মজলিস গফরগাঁও শাখার সভাপতি মাওলানা উবায়দুল্লাহ উদয়পুরী, ছাত্র মজলিস ময়মনসিংহ দক্ষিণ জেলা বায়তুল মাল সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

Related Article