০৭ ডিসেম্বর, ২০২৫
সাকির আমিন,
ছবি: সংসদ সদস্য পদ প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন
সংসদ সদস্য পদ প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন।
সুনামগঞ্জ -৫ আসন ছাতক - দোয়ারাবাজার নির্বাচনী এলাকার ত্রয়োদশ সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিং পুর বাজারে এ কার্যালয় উদ্বোধন ঘোষণা করেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম। বিশিষ্ট মূরব্বি ইব্রাহিম আলীর সভাপতিত্বে ও মাওলানা মহিবুর রহমান ওসমানের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সাকির আমিন, সাবেক মেম্বার ফজলুর রহমান, নরসিং পুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কাদির বাবুল।এসময় উপস্থিত ছিলেন শিক্ষক শামসুল ইসলাম, মুরব্বি শেখ মোহাম্মদ চান মিয়া, এলাকার মূরব্বী মিজাজ আলী, আব্দুল হক,রাশিদ আলী, জয়নাল আবেদীন, ফিরোজ আলী, মোস্তফা আলী, অলিউর রহমান, আলম মিয়া,মানিক মিয়া,রিয়াজুল ইসলাম, নজরুল ইসলাম, গেদা মিয়া,কামাল আহমেদ, জমির আলী প্রমূখ।মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির বাবুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন হাফিজ শফিকুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব সমস্যা। কর্মসংস্থানের ব্যবস্থা সহ নানা উন্নয়ন মূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই। এলাকার মানুষের যথেষ্ট সহোযোগিতায় আমি নির্বাচন করে বিজয়ী হতে চাই।
Good news
Good